নির্যাতনে গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে গত মঙ্গলবার রাতে স্বামীর নির্যাতনে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ত্রিশাল থানা পুলিশ স্বামী হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে। নিহতের ছেলে রুবেল মিয়া (২৩) বাদী হয়ে তাঁর বাবার বিরুদ্ধে ত্রিশাল থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ ও নিহতের পরিবার সূত্রের বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতে ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের নিঘোরকান্দা গ্রামের হাবিবুর রহমান স্ত্রী স্বপ্না আরা বেগমকে (৪৫) মারধর করেন। একপর্যায়ে তিনি লাঠি দিয়ে স্বপ্নার মাথায় আঘাত করেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন। তাঁকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্বপ্নাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। গতকাল বুধবার সকালে হাবিবুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করে।