নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগে স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদরের বিষমুড়ি বড়ডাঙ্গা গ্রামে স্বামীর নির্যাতনে পারভীন আক্তার (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পারভীনের বাবা মাহাবুল ইসলাম মামলা করেছেন। পুলিশ পারভীনের স্বামী মোসাব্বেরকে গ্রেপ্তার করেছে।
পারভীনের মামা আসাদুল হক বলেন, গত শনিবার স্বামী-স্ত্রীর ঝগড়ার একপর্যায়ে মোসাব্বের কোদালের বাঁট দিয়ে পারভীনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার ভোরে তিনি মারা যান।
নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবুল আকতার বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিকেলে মাহবুল ইসলাম হত্যা মামলা করেছেন। এরপর মোসাব্বের আলীকে গ্রেপ্তার করা হয়েছে।