নির্যাতনে ব্যবসায়ী হত্যার মামলায় সাক্ষ্য দিচ্ছেন স্ত্রী

রাজধানীর মিরপুরে ব্যবসায়ী মাহাবুবুর রহমান সুজন হত্যা মামলায় মিরপুর থানার ওসি সালাউদ্দিন ও এসআই জাহিদসহ ১০ জনের বিরুদ্ধে করা হত্যা মামলার বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
আজ মঙ্গলবার মামলার বাদী ও নিহত মাহাবুবুরের স্ত্রী মমতা সুলতানা আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিচ্ছেন।
ঢাকা মহানগর হাকিম এস এম আশিকুর রহমান তাঁর খাস কামরায় সাক্ষ্যগ্রহণ করছেন।
এ ছাড়া বিচার বিভাগীয় তদন্তে সাক্ষ্য দিতে আদালতে হাজির আছেন নিহত সুজনের মা শাহিদা বেগম, বড় ভাই নজরুল ইসলাম, আত্মীয় মিনহাজ, সাইফুল আলম ও মাহবুবুল আলম।
১৩ জুলাই থানা হেফাজতে নির্যাতন করে সুজনকে হত্যার অভিযোগ আছে উপপরিদর্শক (এসআই) জাহিদসহ ১০ জনের বিরুদ্ধে। ২০ জুলাই মাহাবুবুরের স্ত্রী ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলা করেন। এ আদালত পরে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।
নির্যাতনেই মৃত্যু হয়েছে মাহাবুবুরের
‘সোর্স’ নাসিমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি