নির্যাতনে শিক্ষিকা হাসপাতালে, শিক্ষক স্বামী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে শ্বশুরবাড়ির লোকদের নির্যাতনে আহত হয়ে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা হাসপাতালে ভর্তি হয়েছেন। পুলিশ শিক্ষিকার স্বামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

নির্যাতিত শিক্ষিকা মৌসুমী আক্তার (৩০) বর্তমানে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ফরিদপুর শহরের সাজেদা কবিরউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তাঁর বাড়ি সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের নতুন বাজার গ্রামে। তাঁর স্বামী ফরিদপুর শহরের পূর্ব আলীপুর এলাকার বাসিন্দা এবং সদরের গেরদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াজির মামুন তমাল (৩৮)।

মৌসুমী আক্তার জানান, গত রোববার রাতে স্বামী, শ্বশুর ও ননদ তাঁকে মারধর করেন। এ ব্যাপারে তিনি নিজে বাদী হয়ে গত বুধবার বিকেলে স্বামী, শ্বশুর ও ননদকে আসামি করে থানায় একটি মামলা করেন।