নির্যাতনের অভিযোগে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে আড়াইহাজার উপজেলায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগে শফিকুল ইসলাম (৩৫) নামের এক স্কুলশিক্ষক ও তাঁর ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ জানান, ছয় বছর আগে উপজেলার কুমারপাড়া গ্রামের উম্মে ছালমার সঙ্গে দিনাজপুরের দক্ষিণ নগর গ্রামের শফিকুলের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর থেকেই যৌতুকের জন্য ছালমাকে নির্যাতন করতেন শফিকুল। এ ব্যাপারে ছালমা গত ৮ জানুয়ারি মামলা করেন। মঙ্গলবার রাতে শফিকুল ও তাঁর ভাই আসাদুজ্জামানকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করে পুলিশ।