নির্যাতনের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পয়লা বৈশাখে টিএসসিতে নারী ও শিশুদের ওপর যৌন নির্যাতনের প্রতিবাদে সংহতি সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা ছাত্র ইউনিয়ন। গতকাল রোববার বিকেল পাঁচটায় স্থানীয় চৌমোহনা চত্বরে ওই সমাবেশে ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নীলিমেষ ঘোষ, উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক আবদুল হাফিজ চৌধুরী, যুব ইউনিয়ন
মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েস, প্রগতি লেখক সংঘের সংগঠক কবি জাবেদ ভূঁইয়া প্রমুখ। বক্তারা
বলেন, নারীদের ওপর এ ধরনের আক্রমণ জাতির জন্য লজ্জাজনক।