প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৈনিক জনকণ্ঠ ও চ্যানেল আইয়ের পঞ্চগড় জেলা প্রতিনিধি এ রহমান মুকুলকে নির্যাতনের ঘটনার প্রতিবাদে আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে গতকাল শনিবার সভার আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি মো. ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি জিল্লুর হোসেন সরকার প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা দ্রুত ঘাগড়া বিজিবি ক্যাম্প কমান্ডার ও বিজিবির জড়িত অন্য সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান। গত ২৫ এপ্রিল তথ্য সংগ্রহ করতে গেলে পঞ্চগড়ের ঘাগড়া সীমান্ত ফাঁড়ির কয়েকজন সদস্য মুকুলের ওপর নির্যাতন চালান।