প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর অমানবিক নির্যাতন ও হামলা এবং তাদের হত্যা করার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি। গতকাল সকালে কোর্ট রোডে আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে মানববন্ধন হয়েছে। মানববন্ধন শেষে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সহসভাপতি চাঁদ মুরারী সিংহ।