নির্যাতনের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য পদপ্রার্থী ও আওয়ামী লীগ-সমর্থিত পরাজিত এক চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকেরা এলাকার হিন্দুসম্প্রদায়ের লোকজনের ওপর নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিত এসব পরিবারের সদস্যরা ঘটনার বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে পাথরঘাটা শহরের শেখ রাসেল স্কয়ারে মানববন্ধন কর্মসূচি পালন এবং পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে।মানববন্ধনে অংশগ্রহণকারী চরদুয়ানী ইউনিয়নের বাসিন্দা শৈবালী রাণী জানান, ইউপি নির্বাচনে পরাজিত সদস্য পদপ্রার্থী ও ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি খলিলুর রহমান এবং তাঁর সমর্থকেরা ২৩ এপ্রিলের নির্বাচনে হেরে এলাকার হিন্দুসম্প্রদায়ের ওপর খেপে যান। গত সোমবার তাঁর ভাই ননী ভূষণ মিস্ত্রি ও মা শেফালী রাণীকে মারধর করে খলিলুর রহমানের সমর্থকেরা।চরদুয়ানী এলাকার বাসিন্দা বিমল বড়াল অভিযোগ করেন, পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী ও আওয়ামী লীগের নেতা হাফিজ উদ্দিন আহম্মদের সমর্থকেরা তাঁকে নানাভাবে হুমকি দিচ্ছে।মানববন্ধনে উপস্থিত কয়েকজন অভিযোগ করেন, খলিলুর রহমান ও হাফিজ উদ্দিন আহম্মদকে ভোট দেয়নি, এমন অভিযোগে তাঁদের সমর্থকেরা মারধর করছে এবং ভয়ভীতি দেখাচ্ছে।খলিলুর রহমান বলেন, ‘হিন্দুসম্প্রদায়ের লোকজনকে মারধরের ঘটনায় আমার সমর্থকেরা জড়িত নয়।’ হাফিজ উদ্দিন আহম্মদের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।