প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজবাড়ীর পাংশা উপজেলায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় পাংশা প্রেসক্লাবের উদ্যোগে ডাকবাংলোর সমানে কলেজ রোডে ওই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোক্তার হোসেন। বক্তৃতা করেন জেলা প্রেসক্লাবের সভাপতি বাবু মল্লিক, পাংশা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম রাসেল কবির, জাহাঙ্গীর হোসেন, হামলার শিকার সাংবাদিক অখিল পোদ্দারের খালাতো ভাই সুমন বিশ্বাস প্রমুখ। বক্তারা সাংবাদিক অখিল পোদ্দারসহ সারা দেশে সাংবাদিকদের ওপর হামলাকারীদের শাস্তির দাবি জানান। পাশাপাশি তাঁরা প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করার প্রতিবাদ জানান। রাজবাড়ী প্রতিনিধি