নির্যাতনের শিকার গৃহকর্মী শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরে এক পুলিশ কর্মকর্তার (অবসরপ্রাপ্ত) বাসভবনে গৃহপরিচারকের কাজে নিয়োজিত শিশুকে নির্মমভাবে নির্যাতন করে তালাবদ্ধ কক্ষে ১৮ ঘণ্টা আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নগরের কাউনিয়া এলাকায় পুলিশ কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) আনোয়ারুল ইসলামের বাসায় গৃহপরিচারকের কাজ করত ভোলার ভেলুমিয়া গ্রামের ১০ বছরের ছেলে মো. হাবিবুর রহমান। নানা অজুহাতে গৃহকর্তার ছেলে নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী প্রায়ই তাকে মারধর করতেন। গত শনিবার রাত ১০টায় ঘর ঝাড়ু দিতে বললে শিশুটি ঝাড়ু না দিয়ে ঘুমিয়ে পড়ে। এ কারণে গৃহকর্তার ছেলে নজরুল ইসলাম লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাকে মারাত্মক জখম করে। একপর্যায়ে তাকে পাশের একটি কক্ষে আটকে রাখা হয়। শিশুটি ব্যথা ও ক্ষুধায় চিৎকার শুরু করলে রোববার বিকেল পাঁচটায় এলাকাবাসী বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়। পরে রাত নয়টায় তাকে উদ্ধার করা হয়।এ ব্যাপারে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘আমরা রোববার রাত নয়টায় শিশুটিকে উদ্ধার করেছি। ছেলেটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।’