নির্যাতিত স্কুলছাত্রীকে হাসপাতালে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক স্কুলছাত্রী নির্যাতিত হওয়ার ঘটনায় গতকাল রোববার রাতে পুলিশ মামলা নিয়েছে। গুরুতর আহত স্কুলছাত্রীকে অবশেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এজাহারে জানা গেছে, পৌরসভার স্কুলছাত্রী রোববার সকালে শিক্ষকের বাসায় পড়তে যায়। বাড়ি ফেরার সময় প্রতিবেশী তরুণ মামুন মিয়া (১৮) ছাত্রীটির গতি রোধ করে দাঁড়ান। এক পর্যায়ে তিনি তাকে কিল-ঘুষি মেরে গুরুতর জখম করেন।