নিলয় শেখের হার্টে জন্ম থেকেই ছিদ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোংলা থানার হলদিবুনিয়া এলাকার কৃষক সোহরাব শেখের ছেলে নিলয় শেখের (৯) হার্টে জন্ম থেকে ছিদ্র। এ জন্য সে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চিকিৎসকেরা সম্প্রতি জানিয়েছেন, তাকে সুস্থ করে তুলতে অবিলম্বে অস্ত্রোপচার করতে হবে। এ জন্য প্রায় দুই লাখ টাকা দরকার।
সোহরাব শেখ জানান, দুই লাখ টাকা জোগাড় করার ক্ষমতা তাঁর নেই। এ জন্য দেশের বিত্তবান মানুষদের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা জাহাঙ্গীর হাওলাদার, সঞ্চয়ী হিসাব নম্বর ৮৪০৮, ইসলামী ব্যাংক, মোংলা শাখা, বাগেরহাট। বিজ্ঞপ্তি