নিলয় হত্যা: দুই আসামি দ্বিতীয় দফায় রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় ওরফে নিলয় নীল হত্যা মামলায় দুই আসামির দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম লুৎফর রহমান শিশির এই আদেশ দেন।
যাদের রিমান্ডে নেওয়া হয়েছে তাঁরা হলেন, কাউছার হোসেন খান ও কামাল হোসেন। এর আগে গত ২৮ আগস্ট এই দুই আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
এ ছাড়া এই মামলায় গ্রেপ্তার শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর ভাতিজা সাদ আল নাহিয়ান ও আসামি মাসুম রানাকেও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বর্তমানে তাঁরা কারাগারে আছেন।
গত ৭ আগস্ট খিলগাঁও থানাধীন গোড়ানে ব্লগার নিলয়ের বাসায় ঢুকে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় অজ্ঞাত চার ব্যক্তিকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করে নিলয়ের স্ত্রী আশামনি।