নিশরাতকে গোপনে বিয়ে দেওয়ার উদ্যোগ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নিশরাত সুলতানা নামের সেই স্কুলছাত্রীকে তার খালার বাড়ি রাঙামাটির চন্দ্রঘোনায় নিয়ে গোপনে বিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকাবাসী জানান, নিশরাত সুলতানা রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয়ের ছাত্রী। রাঙামাটির চন্দ্রঘোনার হাবিবুর রহমানের ছেলে ইকবাল হোসেনের (২৪) সঙ্গে নিশরাত সুলতানার (১৫) বিয়ের সিদ্ধান্ত নেন তাঁর মা নারগিস আকতার। এ বিষয়ে ২০ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘নিশরাত সুলতানার স্বপ্নপূরণে মা-বাবাই বাধা’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। ওই দিনই প্রশাসনকে ফাঁকি দিয়ে গোপনে বিয়ে দেওয়ার জন্য নিশরাতকে তার মা-বাবা চন্দ্রঘোনায় নিয়ে যান। ২৪ সেপ্টেম্বর বিয়ের এই আয়োজন করা হয়েছে। নিশরাত সুলতানার বাবা মোস্তফা কামাল বিয়ে দেওয়ার জন্য তাঁর মেয়েকে চন্দ্রঘোনায় নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন।