প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চম শ্রেণীর ছাত্রী মেহেরুন্নেসা নিশাত জটিল ব্যাধি থ্যালাসেমিয়ায় আক্রান্ত। এ রোগের কারণে তার শরীরে নিজে থেকে কোনো রক্ত তৈরি হয় না। সে দিন দিন নিস্তেজ হয়ে যাচ্ছে। নিশাত বর্তমানে বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা তাকে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করানোর পরামর্শ দিয়েছেন। এ জন্য বিপুল টাকার প্রয়োজন। কিন্তু এ অর্থ জোগাড় করার সামর্থ্য তার বাবা সৈয়দ জোনায়েদ মিঞার নেই। তাই তিনি মেয়ের জীবন বাঁচাতে সমাজের হূদয়বান ও বিত্তশালীদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: সৈয়দ জোনায়েদ মিঞা, সঞ্চয়ী হিসাব নম্বর ০০১৭০৩১০০২৩১৩২, এনসিসি ব্যাংক লিমিটেড, মিরপুর শাখা, ঢাকা-১২১৬। মুঠোফোন: ০১৮২২১৫২৮১৮। বিজ্ঞপ্তি।