নিষিদ্ধ করায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলে মোবাইল ফোন বহন নিষিদ্ধ করায় নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্ররা গতকাল শনিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষসহ ছয়টি কক্ষ ভাঙচুর করেছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গাওছুল আজম জানান, পাঠদান চলাকালে মোবাইল ফোন ব্যবহার শিক্ষার পরিবেশ নষ্ট করছিল। গত বুধবার মোবাইল ফোন বহন নিষিদ্ধ করা হয়। পরদিন বৃহস্পতিবার দশম শ্রেণীর ছাত্রদের ব্যাগ তলাশি করে মোবাইল ফোন পাওয়া যায়। তল্লাশির প্রতিবাদে ছাত্ররা শনিবার ক্লাস শুরুর আগেই প্রধান শিক্ষকের কক্ষসহ ছয়টি কক্ষে ভাঙচুর চালায়।