নিষিদ্ধ জাল জব্দ ২২ জন জেলেকে জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে গত সোমবার ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। এ সময় কারেন্ট জাল ব্যবহারের দায়ে ২৭ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের জরিমানা ও সাজা দেওয়া হয়।

আটক হওয়া জেলেদের বাড়ি হিজলা, পাতার হাট ও মেহেন্দীগঞ্জে। জেলা নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল মোতালেব বলেন, আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়।

জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল দাস জানান, সোমবার বিকেল থেকে রাত নয়টা পর্যন্ত কালাবদর, আড়িয়াল খাঁ ও মেঘনা নদীতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে নৌ-পুলিশের সহায়তায় অভিযান চালানো হয়।