নিষিদ্ধ জাল ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের একটি হাওরে অভিযান চালিয়ে গতকাল শুক্রবার ৫৩টি নিষিদ্ধ কোনা জাল ও কারেন্ট জাল ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন দাশ। গতকাল দুপুরে সদর উপজেলার দেখার হাওরে পরিচালিত অভিযানে ১ হাজার ১০০ মিটার লম্বা পাঁচটি কোনা জাল ও ৪ হাজার ৫০০ মিটার লম্বা ৪৮টি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সেগুলো তাজপুর এলাকায় পুড়িয়ে ফেলা হয়। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মো. সুলতান আহমেদ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোস্তফা মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।