নিষিদ্ধ তিন সোনাজয়ী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আট বছর পর ডোপ পরীক্ষায় পজিটিভ হলেন চীনের তিন অলিম্পিক সোনাজয়ী নারী ভারোত্তোলক। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ২০০৮ অলিম্পিকের ডোপ পরীক্ষার নমুনা পুনঃপরীক্ষার পরই ধরা পড়লেন এঁরা। শুধু এই তিনজনই নন, আরও ১২ ভারোত্তোলকও পজিটিভ হয়েছেন। আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশন ১৫ জনকেই সাময়িক নিষিদ্ধ করেছে। এর আগে গত মাসেও বেইজিং অলিম্পিকে অংশ নেওয়া ১১ ভারোত্তোলক ডোপ পরীক্ষায় পজিটিভ হয়ে নিষিদ্ধ হয়েছেন। রয়টার্স।