নিষিদ্ধ নোটবই জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় গতকাল সোমবার দুটি বইয়ের গুদাম থেকে এক হাজার ৯৭৮টি নিষিদ্ধ গাইড ও নোটবই জব্দ করা হয়েছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম খান জানান, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মাশরুবা ফেরদৌসের নেতৃত্বে র্যাব ও পুলিশ দুপুরে শহরের শহীদ কাজল সরণির বইপাড়ায় অভিযান চালান।দুটি দোকানের গুদাম থেকে এক হাজার ৯৭৮টি গাইড ও নোটবই জব্দ করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠান দুটিকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।