নিষিদ্ধ পলিথিন ব্যাগের ছড়াছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সর্বত্র পরিবেশ দূষণকারী নিষিদ্ধ পলিথিন ব্যাগের ছড়াছড়ি। উপজেলার হাট-বাজারে এখন প্রকাশ্যে পলিথিন ব্যাগ বিক্রি ও ব্যবহার করা হচ্ছে।সদর বাজার, উপজেলার সফিপুর বাজার, মৌচাক বাজার, ফুলবাড়িয়া বাজার, চন্দ্রা বাজারসহ সব কটি বাজারে এখন পলিথিন ব্যাগ দেদার বিক্রি ও ব্যবহার করা হচ্ছে।উল্লেখ্য, ২০০২ সালের ৮ এপ্রিল পরিবেশ অধিদপ্তর এক প্রজ্ঞাপনের মাধ্যমে সব রকম পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রি, বিক্রির জন্য প্রদর্শন, মজুদ ও বিতরণ নিষিদ্ধ করে। এরপর বেশ কিছুদিন এর ব্যবহার ও বিক্রি বন্ধ ছিল। আগের মতো বিভিন্ন রঙের পলিথিন পাওয়া যাচ্ছে।পলিথিন ব্যবহারকারী কয়েকজন জানান, পলিথিনের বিকল্প কোনো ব্যাগ এখনো তেমন পাওয়া যায় না। ফলে পলিথিনের শপিং ব্যাগ ব্যবহার করতে হচ্ছে। এ ছাড়া পলিথিনের বিকল্প ব্যাগ থাকলেও দাম অনেক বেশি, তাই ক্রেতা বা বিক্রেতাদের এর প্রতি আগ্রহ কম।’মেদিয়াশোলাই বাজারের ব্যবসায়ী শহীদ মিয়া জানান, পলিথিন ব্যাগ নিষিদ্ধ থাকলেও বাজারে এর বিকল্প না থাকায় বা যেটা পাওয়া যায় তার দাম বেশি থাকায় আবার পলিথিন ব্যাগের চাহিদা বেড়ে গেছে। তিনি আরও বলেন, গাজীপুর সদর থেকে এবং ঢাকার চকবাজার, ইমামগঞ্জ থেকে তাঁরা পলিথিন কিনে আনেন। ক্রেতারা ব্যাগ নিয়ে বাজারে আসে না। তাই পলিথিন না দিলে তারা মাল ক্রয় করতে চায় না। এ কারণে তাঁরা পলিথিন রাখতে বাধ্য হচ্ছেন। এ ছাড়া পরিবেশ অধিদপ্তর বা আইন প্রয়োগকারী সংস্থা নিয়মিত অভিযান না চালানোর জন্য পলিথিনের ব্যবহার বাড়ছে।তবে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. নূরে আলম প্রথম আলোকে বলেন, পলিথিন ব্যাগ উৎপাদন, বিক্রি ও ব্যবহার বন্ধ করতে এর আগে অভিযান চালানো হয়েছে। জেলার বিভিন্ন হাটবাজারে আবারও অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে।