নিষিদ্ধ পলিথিন রাখায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ পলিথিন রাখায় নারায়ণগঞ্জ সদর উপজেলার আদমজী সোনামিয়া মার্কেটে গতকাল মঙ্গলবার দুপুরে আটটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে আবদুস সালামের মুড়ির দোকানকে পাঁচশ টাকা, মিলনের মুড়ির দোকানকে পাঁচশু টাকা, করিম স্টোরকে এক হাজার টাকা, বিসমিল্লাহ স্টোরকে এক হাজার টাকা, রিপন স্টোরকে দুই হাজার টাকা, সবুজ স্টোরকে এক হাজার টাকা, খলিলুর রহমানের মুড়ির দোকানকে এক হাজার টাকা, আবদুল কুদ্দুসের দোকানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।