নিষিদ্ধ পলিথিনের ১৬ কারখানা সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ পলিথিন উৎপাদন করে এমন ১৬টি কারখানা সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম নগরে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই অভিযানের সময় জব্দ করা হয়েছে ৪০ টন পলিথিন।
ভ্রাম্যমাণ আদালত ছয় ব্যক্তিকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ছাড়া রাসায়নিক কারখানা স্থাপন করায় এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের নেতৃত্বে নগরের কোরবানীগঞ্জের পূর্ব বলুয়ার দিঘীর পাড়ে এসব অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তর, র্যা ব ও পুলিশের কর্মকর্তারা অভিযানে উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কোরবানীগঞ্জ এলাকায় গোপনে কয়েকজন ব্যক্তি কারখানা বানিয়ে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করছিল। এ রকম ১৬টি কারখানায় অভিযান চালিয়ে ৪০ টন পলিথিন জব্দ ও কারখানা সিলগালা করা হয়।