নিষিদ্ধের প্রতিবাদে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁদের নিষিদ্ধ করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবনের সামনে তাঁরা মানববন্ধন করেন। এ সময় অনেকে শেম অন আইসিসি, এক দফা এক দাবি ব্যাক তাসকিন ব্যাক সানি, তাসকিন-সানির ন্যায় বিচার চাই—ইত্যাদি লেখাসংবলিত প্ল্যাকার্ড বহন করেন। মানববন্ধন শেষে একটি প্রতিবাদী মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এর আগে সোমবার সিনেট ভবনের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।