নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকার সাগর ও নদী উত্তাল থাকায় গতকাল বুধবার সকাল থেকে পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন নৌপথে ছোট ছোট নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিআইডব্লিউটিএ পটুয়াখালী নদীবন্দর থেকে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পটুয়াখালী নদীবন্দরের সহকারী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে পটুয়াখালী নদীবন্দরকে ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন নৌপথে একতলা লঞ্চসহ ৬৫ ফুটের কম দৈর্ঘ্যের নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।’