প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে কোনো প্রার্থী বা তাঁর পক্ষের কোনো ব্যক্তি বা রাজনৈতিক দল মসজিদ, মন্দির, গির্জা বা অন্য কোনো ধর্মীয় উপাসনালয়ে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬-এর বিধি ২০ অনুযায়ী ওই নিষেধাজ্ঞা রয়েছে। এ জন্য ধর্মীয় উপাসনালয়ে কোনো রকম অনুদান, প্রার্থনা ও সেবামূলক কার্যক্রম থেকে ৩০ মার্চ পর্যন্ত বিরত থাকতে হবে। রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল গতকাল সোমবার বিকেলে তাঁর দপ্তরে বলেন, ‘তফসিল ঘোষণার পর কোনো প্রার্থী ভোট পাওয়ার জন্য ধর্মীয় উপাসনালয়কে ব্যবহার করতে পারেন না। তাই ইসলামিক ফাউন্ডেশন ও বিভিন্ন ধর্মের নেতাদের চিঠি দেওয়া হয়েছে।’ নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা