নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, সাত জেলের দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি ঘোষণা অমান্য করে ইলিশ মাছ শিকার করার অপরাধে গতকাল রোববার সাত জেলেকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন—মেহেন্দীগঞ্জের দড়ির চর খাজুরিয়ার জাহাঙ্গীর মাঝি, সাইফুল ইসলাম, রামনাথপুরের মোহাম্মদ হোসেন, চর ইলিশার সবুজ সিকদার, দাদপুরের মধ্যকান্দি গ্রামের জুয়েল বেপারী, হিজলার উত্তর বাউশিয়ার সাইফুল মোল্লা ও খুন্না বন্দরের মনির হোসেন। তাঁদের দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন বলেন, দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে।