নিষেধাজ্ঞা অমান্য করে ট্রাক চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়ম ভঙ্গ করে রাজশাহী নগরের ভেতরে দিনের বেলায় ট্রাক ঢুকছে। এ ছাড়া গরু-ছাগল ও মালামাল নিয়ে শহরে নছিমন-করিমন-ভটভটি ঢোকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এসব যানবাহনের বেপরোয়া চলাচলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।নগরের ব্যস্ততম এলাকা সাহেববাজার জিরো পয়েন্ট। এখানে প্রায় সারা দিন যানজট লেগে থাকে। বিশেষ করে আরডিএ মার্কেটের সামনে যানজটের কারণে মানুষকে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয়। এখানে অনেক রিকশা ও অটোরিকশা থেমে থাকায় যানজট লেগে থাকে। জিরো পয়েন্টের দুই পাশ যেন হিউম্যান হলারের অলিখিত স্ট্যান্ড।নগরের ভেতরে দিনের বেলায় ট্রাক চলাচল নিষিদ্ধ হলেও ট্রাকচালকেরা তা মোটেই আমলে নেন না। গত বছর ১১ জুন নগরের সিঅ্যান্ডবি মোড়ে বালুবোঝাই একটি ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও দুজন আহত হয়। গত বুধবার নগরের সাগরপাড়া এলাকায় বালুবাহী একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী আহত হয়।রাজশাহী কলেজের শিক্ষার্থী সবুজ কুমার সরকার জানান, সাহেববাজার জিরো পায়েন্ট হয়ে প্রতিদিন তাঁকে কলেজে যেতে হয়। এ রাস্তায় যানজট লেগেই থাকে। নগরের ট্রাফিক পরিদর্শক মাহমুদুল হাসান বলেন, জরুরি কাজে ব্যবহূত ট্রাক দিনের বেলা চলাচলের জন্য সিটি করপোরেশন থেকে অনুমতি দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, শহরের ঢোকার পথেই তাঁরা নসিমন-করিমন আটক করেন।