নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নয় জেলের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে নয়জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাত ১২টার দিকে চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নয়জন জেলেকে এই সাজা দেন। এর আগে তাঁদের আটক করে কোস্টগার্ড।সাজা পাওয়া জেলেদের মধ্যে নাজির ইসলামকে (২৮) এক মাস, জাকির হোসেনকে (২০) সাত দিন, মো. কালু ব্যাপারীকে (২০) ১৫ দিন, আল-আমিন শেখকে (১৮) সাত দিন, নূর ইসলামকে (৩৫) এক মাস, জামিন ঢালীকে (২২) সাত দিন, ওসমান ঢালীকে (৫৫) ১৫ দিন, সবুজ মিয়াকে (২২) সাত দিন ও মো. মনির হোসেনকে (৩৩) ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের বাড়ি চাঁদপুর ও শরীয়তপুরে।চাঁদপুর কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লে. মো. বদরুদ্দোজা বলেন, শনিবার বিকেল থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত চাঁদপুরের মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান চালিয়ে এই নয় জেলেকে আটক করা হয়।