নিষেধাজ্ঞা আজ শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মেঘনা ও পদ্মা নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আজ বুধবার শেষ হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে জেলেরা এসব নদীতে মাছ ধরতে পারবেন। মা ইলিশ রক্ষায় গত ১২ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ওই নিষেধাজ্ঞা জারি করা হয়। জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে মেঘনা নদীর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকায় এবং পদ্মা নদীতে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।