নিষেধাজ্ঞা উপেক্ষা করে মিছিল, শিবিরের ৩ কর্মীকে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাজনৈতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে মিছিল করার অভিযোগে তিন শিবিরকর্মীকে আটক করেছে প্রক্টরিয়াল বডি। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে মুচলেকা দিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। প্রক্টরিয়াল বডি সূত্রে জানা গেছে, আটক হওয়া শিবিরকর্মীরা হলেন: লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ফারুক হোসেন, রাজনীতিবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. নজরুল ইসলাম ও আরবি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবদুস সাত্তার। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ-উদ-দৌল্লাহ প্রথম আলোকে বলেন, ‘তাঁরা ক্যাম্পাসে রাজনৈতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে মিছিল করার চেষ্টা করেন। এ জন্য তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।’