নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিবিরের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মিছিল করার অভিযোগে ছাত্রশিবিরের এক কর্মীকে আটক করেছে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।ছাত্রশিবিরের ওই কর্মীর নাম এমদাদ। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ছাত্রশিবির ধর্মঘটের সমর্থনে গতকাল সকালে বিজ্ঞান অনুষদ ভবনের সামনের রাস্তায় মিছিল বের করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ও পুলিশ সেখানে উপস্থিত হন। এরপর প্রাণিবিদ্যা বিভাগের সেমিনার কক্ষ থেকে এমদাদকে আটক করা হয়।