নিষেধাজ্ঞা উপেক্ষা, ক্যাম্পাসে ছাত্রলীগের কাউন্সিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংগঠনগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও ছাত্রলীগ গতকাল  ক্যাম্পাসে শোভাযাত্রা বের করে। এতে সংগঠনের কেন্দ্রীয় নেতারা যোগ দেন ষ প্রথম আলো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংগঠনগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও ছাত্রলীগ গতকাল ক্যাম্পাসে শোভাযাত্রা বের করে। এতে সংগঠনের কেন্দ্রীয় নেতারা যোগ দেন ষ প্রথম আলো

রাজশাহী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংগঠনগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করলেও তা উপেক্ষা করে ছাত্রলীগ গতকাল শনিবার ক্যাম্পাসে সংগঠনের ২৪তম কাউন্সিল করেছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে কয়েকটি ছাত্রসংগঠন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে ২০০৯ সালের ১১ মে সিন্ডিকেটের সভায় ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল ছাত্রলীগের কাউন্সিল উপলক্ষে ক্যাম্পাসে শোভাযাত্রায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমসহ সংগঠনের রাজশাহী জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। কাউন্সিলে বিভিন্ন প্রার্থীর বহিরাগত অনেক সমর্থকও এ শোভাযাত্রায় অংশ নেন। বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শুরু হওয়া সমেঞ্চলন অধিবেশনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহামঞ্চদ নাসিম। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয়, রাজশাহী জেলা, মহানগর এবং সহযোগী বিভিন্ন সংগঠনের অন্তত ৫০ জন নেতা উপস্থিত ছিলেন।
একাধিক ছাত্রসংগঠন সূত্রে জানা গেছে, গত ২৫-২৬ জুন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট তাদের কাউন্সিল আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে মিছিল ও সমাবেশের অনুমতি চেয়েছিল। কিন্তু নিষেধাজ্ঞার কারণে তাদের অনুমতি দেওয়া হয়নি।
ছাত্র ইউনিয়ন তাদের কাউন্সিল উপলক্ষে ৪ জুলাই ক্যাম্পাসে শোভাযাত্রার অনুমতি চেয়ে পায়নি। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সোহরাব হোসেন বলেন, ‘বরাবরই আমরা দেখে আসছি প্রশাসন রাজনৈতিক নিষেধাজ্ঞাটাকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে।’ ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের সমান অধিকার থাকা উচিত বলে তিনি মন্তব্য করেন।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হোসাইন দাবি করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিয়েই ক্যাম্পাসে কাউন্সিল আয়োজন করা হয়েছে।
ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরাফাত রেজা বলেন, প্রশাসন সরকারের বিরোধী পক্ষকে দমিয়ে রাখতে নিষেধাজ্ঞাটি ব্যবহার করছে। ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীকে একসঙ্গে ক্যাম্পাসে চলাচল করতে দেওয়া হয় না। আর সেখানে বাইরের লোকজন নিয়ে এসে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মসূচি পালন করছে ছাত্রলীগ। আইন সবার জন্য সমান হওয়া উচিত।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, ‘ছাত্রলীগ কাউন্সিল আয়োজনের অনুমতি চেয়ে আবেদন করেছিল। কিন্তু তাদের অনুমতি দেওয়া হয়নি। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে।