নিষেধাজ্ঞা চেয়ে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে মামলা করা হয়েছে। গতকাল বুধবার ঢাকার চতুর্থ সহকারী জজ ফায়জুননেছার আদালতে মামলাটি করা হয়। চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক বিমান কুমার সরকার বাদী হয়ে এ মামলা করেন। বাফুফের ৩০ এপ্রিলের নির্বাচনের ওপর কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না, তা জানতে চেয়ে বিবাদীদের কারণ দর্শাতে বলেছেন আদালত।