নিষেধাজ্ঞা থাকায় সম্মেলন করতে পারেনি ছাত্র মৈত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেকোনো ধরনের রাজনৈতিক কর্মকােণ্ডর ওপর নিধেষাজ্ঞা থাকায় উন্মুক্ত স্থানে সম্মেলন করতে পারেনি বিপ্লবী ছাত্র মৈত্রীর বিশ্ববিদ্যালয় শাখা৷
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ক্যাম্পাসের আমতলায় গতকাল বুধবার সম্মেলনের আয়োজন করতে গেলে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা তাতে বাধা দেন৷ বাধার মুখে প্রায় এক ঘণ্টা পর ক্যাম্পাসের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সম্মেলনের আয়োজন করে সংগঠনটি৷
নবম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সকাল ১০টার দিকে ছাত্র নেতা-কর্মীরা ক্যাম্পাসের আমতলায় জড়ো হতে থাকলে প্রশাসনের কর্মকর্তারা তাতে বাধা দেন৷ বাধায় উদ্বোধনী অনুষ্ঠান পণ্ড হয়ে গেলে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে নেতা-কর্মীদের বাগ্বিতণ্ডা হয়৷ পরে বেলা সোয়া ১১টার দিকে ওই স্থানে সংবাদ সম্মেলন করেন সংগঠনের নেতারা৷
বিশ্ববিদ্যালয় ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক ইকবাল কবীর বলেন, ‘নিষেধাজ্ঞার অজুহাতে প্রশাসন আমাদের মাইক ও ডেকোরেশনের জিনিসপত্র কেড়ে নিয়েছে৷’ সহকারী প্রক্টর সিরাজুল ইসলাম বলেন, ‘কাউকে বাধা দেওয়া হয়নি৷ শুধু বিশ্ববিদ্যালয়ের আইনশৃৃঙ্খলার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে৷