নিষেধাজ্ঞা দেওয়া ২৭ লঞ্চের ২১টি চলাচল করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাওয়া-কাওড়াকান্দি নৌপথে নিষেধাজ্ঞা আরোপ করা ২৭টি লঞ্চের মধ্যে ২১টির চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
গতকাল বুধবার থেকে এ লঞ্চগুলো চলাচল করতে পারবে বলে জানিয়েছে মাওয়া ঘাটের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এর আগে গত শনিবার জরিপ সনদে ক্রটি ও লঞ্চের দৈর্ঘ্য ৬৫ ফুটের নিচে থাকায় ২৭টি লঞ্চের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বিআইডব্লিউটিএ। মাওয়ায় পিনাক-৬ লঞ্চডুবির সময় থেকে মোট ৮৬টি লঞ্চ এ পথে চলাচল করেছিল। মাওয়া ঘাটের বিআইডব্লিউটিএর ট্রাফিক পরিদর্শক রিয়াদ হোসেন গতকাল মঙ্গলবার ওই ২১টি লঞ্চের চলাচলের অনুমতির বিষয়টি নিশ্চিত করেছেন।