প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন মাস বন্ধ থাকার পর গত শুক্রবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে আবারও মাছ ধরা শুরু হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসন থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে হ্রদে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হয়েছে।
কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন নির্বিঘ্ন করা এবং মাছ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে গত ১৮ মে থেকে হ্রদে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। গত বৃহস্পতিবার নিষেধাজ্ঞা প্রত্যাহারে জেলা প্রশাসন কার্যালয়ে সভা হয়।