নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের আগে-পরে মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়ন। গতকাল বুধবার ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক মাহমুদুল আলম এক বিবৃতিতে এই দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞার কারণে কলকারখানার উৎপাদনে প্রভাব পড়বে। মালিক-শ্রমিক ক্ষতিগ্রস্ত হবেন। সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হবে। বিজ্ঞপ্তি।