নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান আইনজীবীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সভা-সমাবেশের ওপর অলিখিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সেই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত এক সভায় এ দাবি জানানো হয়।

সভা-সমাবেশ নিষিদ্ধ করার প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে এ সভার আয়োজন করে। সমিতির সভাপতি আইনজীবী এ জে মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, জয়নুল আবেদীন, সাইদুর রহমান, গোলাম মোহাম্মদ চৌধুরী, মাহবুব উদ্দিন খোকন প্রমুখ বক্তব্য দেন।