প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাসড়কে অটোরিকশা-অটোটেম্পো চলাচলে নিষেধাজ্ঞা বাতিলের দাবিতে গতকাল বুধবার রাজধানীর তোপখানা রোডে অটোরিকশা-অটোটেম্পো সংগ্রাম পরিষদের সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক গোলাম ফারুক। এতে বিভিন্ন জেলার অটোরিকশা-অটোটেম্পো মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা বক্তব্য দেন। বক্তারা বলেন, মহাসড়কে অটোরিকশা-অটোটেম্পো চলাচলের কারণে দুর্ঘটনা বৃদ্ধি পায় বলে যে দাবি করা হচ্ছে, তা ঠিক নয়। ঈদের সময় মহাসড়কে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনার পরিমাণ বৃদ্ধি পায়। সেই দায় অটোরিকশা-অটোটেম্পোর ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।
বক্তারা অবিলম্বে মহাসড়কে অটোরিকশা-অটোটেম্পো চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করেন। তাঁরা দাবি আদায়ের লক্ষ্যে জোরদার জাতীয়ভিত্তিক আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন। বিজ্ঞপ্তি।