নিষেধাজ্ঞার পরেও চলছে নছিমন-ভটভটি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা আরোপের ১৬ দিন পরে আবারও নছিমন-ভটভটিসহ অবৈধ যানবাহন চলাচল শুরু হয়েছে। গত ১৪ জানুয়ারি উপজেলায় নছিমন-ভটভটিসহ অবৈধ সব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।নিষেধাজ্ঞা আরোপের ১৬ দিন পার না হতেই গত মঙ্গলবার থেকে নান্দাইল পৌর শহর, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কসহ বিভিন্ন সড়কে এসব যান চলাচল করতে দেখা গেছে।এ বিষয়ে নান্দাইলের ইউএনও মোহাম্মদ আবদুল হামিদ মিয়া গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘অবৈধ যান চলাচলে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। যেসব চালক তা মানছেন না, তাঁদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।’