নিষ্ঠুরতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুতুল নিয়ে খেলছিল শিশু তানজিদা আলম (৬)। আকস্মিক বাবা আহকামুল তানজিদার গলা টিপে ধরে তাকে হত্যা করে। গতকাল শনিবার সকালে কুষ্টিয়া শহরের রামগোপাল মজুমদার লেনের একটি বাসায় এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ আহকামুলকে গ্রেপ্তার করেছে।মেয়েটির মা রাকিমা পারভীনের ভাষ্যমতে, গতকাল সকাল আটটার দিকে ঘরের মেঝেতে বসে পুতুল নিয়ে খেলছিল তানজিদা আলম। এ সময় তাঁর স্বামী আহকামুল আলম ওই কক্ষে ঘুমাচ্ছিলেন। তিনি রান্নাঘরে নাশতা তৈরিতে ব্যস্ত ছিলেন। হঠাৎ করেই তানজিদার চিৎকারে তিনি দৌড়ে ঘরে যান। দেখেন তানজিদার গলা টিপে ধরে আছেন আহকামুল।রাকিমা বলেন, মেয়েকে আহকামুলের হাত থেকে ছাড়িয়ে নেওয়ার প্রাণপণ চেষ্টা করেও তিনি ব্যর্থ হন। একপর্যায়ে আহকামুল তানজিদাকে ছেড়ে দিলে সে মেঝেতে লুটিয়ে পড়ে। তাকে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানজিদাকে মৃত ঘোষণা করেন। নিহত তানজিদা শহরের একটি কিন্ডারগার্টেনের স্ট্যান্ডার্ড ওয়ানের ছাত্রী। আহকামুল একটি মানবাধিকার সংস্থার কর্মসূচি কর্মকর্তা।থানা হাজতে আহকামুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি আমার মেয়েকে কোরবানি দিয়েছি।’ কেন দিয়েছেন জানতে চাইলে তিনি নিরুত্তর থাকেন। এ সময় আহকামুল তাঁর আত্মীয়স্বজনদের উদ্দেশে বলেন, ‘মেয়েকে দাফন করার ব্যবস্থা করো।’আহকামুলের ভাই আহসানুল আলম বলেন, তাঁর ভাইয়ের মানসিক সমস্যা আছে। এ জন্য তাঁর চিকিৎসাও করানো হচ্ছে। তিনি বলেন, তাঁর ভাই মাঝেমধ্যে ভালো থাকেন, আবার মাঝেমধ্যে তাঁর মাথা খারাপ হয়ে যায়।আহকামুলের স্ত্রীও তাঁর স্বামীর মানসিক সমস্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সে ওষুধ খেত।’