নিষ্পত্তি হওয়া ১৬৮ মামলার পূর্ণাঙ্গ রায় এক মাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষ্পত্তি হয়ে যাওয়া ১৬৮টি মামলার পুনরায় শুনানি হবে না। পূর্ণাঙ্গ রায় আগামী এক মাসের মধ্যে পর্যায়ক্রমে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি এ কথা বলেন।
সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর কাছে এসব মামলার রায় লেখার জন্য ছিল। পুনরায় শুনানির জন্য এই ১৬৮ মামলা ২ মের কার্যতালিকায় ওঠে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কার্যালয় জানিয়েছিল, আজ থেকে এসব মামলার পুনরায় শুনানি হতে পারে। তবে আপিল বিভাগের আজকের কার্যতালিকায় এসব মামলা ওঠেনি। আজ আপিল বিভাগের কার্যক্রম শুরু হলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এই ১৬৮ মামলার বিষয়ে জানতে চান। তখন প্রধান বিচারপতি বলেন, এসব মামলার পুনরায় শুনানি হবে না। এক মাসের মধ্যে পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হবে।
এই ১৬৮টি মামলার রায় ও আদেশের মধ্যে ১৬১টি লেখার দায়িত্বে ছিলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী এবং সাতটির দায়িত্বে ছিলেন সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।