নিষ্পাপ শিশুটির ভয়ংকর এক দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুটির বয়স মাত্র চার বছর। প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলাধুলায় মত্ত থাকত সে। তিন ধরে আর মাঠে-ঘাটে খেলাধুলা করতে যায় না সে। কারণ, খেলাধুলার সময় প্রতিবেশী এক কিশোরের যৌন নিপীড়নের শিকার হয়েছে ওই শিশুটি।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
আক্কেলপুর থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মা বাদী হয়ে থানায় গতকাল বৃহস্পতিবার একটি মামলা করেছেন। অভিযুক্ত কিশোরকে আটকের চেষ্টা চলছে।
এজাহারে উল্লেখ করা হয়, শিশুটির বাবা ঢাকায় রিকশা চালান আর মা স্থানীয় একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। মা সকাল আটটায় কাজে চলে যান। শিশুটি তখন বাড়িতে একা থাকে। সে তখন প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলাধুলা করে সময় কাটায়। খেলাধুলার সময় প্রতিবেশী এক কিশোর শিশুটিকে প্রলোভন দিয়ে ধানখেতে নিয়ে যৌন নিপীড়ন করে।
শিশুটির মা জানান, গত সোমবার দুপুরে তাঁর মেয়ে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। প্রতিবেশী জয় তাকে চিপস খাওয়ানোর প্রলোভন দেখিয়ে গ্রামের ধানখেতে নিয়ে যায়।