নিসচার কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে চেয়ারম্যান ও শামীম আলমকে মহাসচিব করে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর ৫৫ সদস্যের নতুন কমিটি গঠিত হয়েছে।
গত রোববার নিসচার কেন্দ্রীয় কার্যকরী পরিষদের মাসিক সভায় ২০১৬-১৭ সালের জন্য এ কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। অন্য সদস্যদের মধ্যে রয়েছেন ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসান উল হক, হুমায়ুন কবীর, রফিকুজ্জামান, আবু তৈয়ব, যুগ্ম মহাসচিব সাদেক হোসেন, লিটিন এরশাদ, বেলায়েত হোসেন খান, মো. গনি মিয়া, অর্থ সম্পাদক নাসিম রুমি, সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।