নিসর্গবিদ দ্বিজেন শর্মা ও চিকিৎসক সামন্ত লাল সেন সংবর্ধিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিসর্গবিদ-লেখক দ্বিজেন শর্মা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সামন্ত লাল সেনসহ চারজন বিশিষ্ট ব্যক্তিত্বকে সংবর্ধিত করেছে মানবসেবায় নিবেদিত সংগঠন ‘সিলেট বিবেক’। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। সিলেট বিবেকের সভাপতি জ্যোতির্ময় সিংহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ। এ ছাড়া আরও বক্তব্য দেন সংগঠনের সমন্বয়ক নীরেশ চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক বিজয় কৃষ্ণ বিশ্বাস, অসিত ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন সুস্মিতা রায়।