নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী এলাকার আগমনী বাজারের কাছে কুড়িগ্রাম-রংপুর সড়কে বাসচাপায় হুরমুদ্দি (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি ফুলবাড়ীর খোঁচাবাড়ী গ্রামে। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয় বাসের চালককে গ্রেপ্তার করে। সদর থানার ওসি আবদুল বাতেন বলেন, গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার দিকে হুরমুদ্দি সড়ক পার হওয়ার সময় একটি মিনিবাস তাঁকে চাপা দেয়।  নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম