নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধোবড়া বাজার এলাকায় গতকাল রোববার বিকেলে রাস্তা পার হওয়ার সময় আনারুল ইসলাম (৫৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোধোবড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের ধোবড়া বাজার এলাকায় হেঁটে রাস্তা পার হচ্ছিলেন আনারুল ইসলাম। এ সময় সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা পণ্যবোঝাই একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। শিবগঞ্জ থানার ওসি রমজান আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকচালককে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।