প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালায় গতকাল শুক্রবার সকালে বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় হৃদয় চাকমা (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে উপজেলার ভৈরফামুখ এলাকার সুরজিত চাকমার ছেলে। হৃদয় স্থানীয় অনাথ আশ্রম আবাসিক উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ত। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনায় বালুবোঝাই ট্রাক্টরটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।